আফালা তাকিলুন
লেখক : মুহাম্মাদ আসাদুল্লাহ
প্রকাশনী : ইলাননূর পাবলিকেশন
তিলাওয়াতকে গবেষণায় রূপান্তর করতে আজই পড়ুন আফালা তাকিলুন।
আধুনিক বিজ্ঞান ও সাইকোলজির আয়নায় কুরআনের প্রতিটি আয়াতের পেছনের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করুন।
আফালা তাকিলুন এই বইয়ের পাতায় পাতায়, পাঠকেরা খুঁজে পাবেন কুরআনে উদ্ধৃত আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার নিদর্শনগুলোর চুলচেরা বিশ্লেষণ ও চমকপ্রদ অনুসন্ধান। কুরআনের আয়াতসমূহ ঐশ্বরিক জ্ঞানের এমন এক ভান্ডার, যা আমাদেরকে মহাবিশ্বের বিস্ময় নিয়ে চিন্তা করতে এবং সৃষ্টির জটিল বিবরণগুলোকে প্রতিফলিত করতে উত্সাহিত করে।
মহাকাশের বিশালতা থেকে শুরু করে ভ্রূণের বিকাশের জটিলতা, সমুদ্রের রহস্য থেকে লোহার মতো উপাদানের বৈশিষ্ট্য পর্যন্ত, কুরআনের এ আয়াতগুলো আমাদের চারপাশের প্রাকৃতিক জগতের সাথে চিন্তার জগতের নতুন দ্বার উন্মোচন করে দেয়। সুপ্রিয় পাঠক, এই প্রকাশনাটি সৃষ্টিজগতের এমন সব নিদর্শন ও রহস্য দিয়ে পরিপূর্ণ—যা আপনাকে কখনো ভূপৃষ্ঠের বাইরে, আবার কখনো ভূপৃষ্ঠের অভ্যন্তরে নিয়ে যাবে কিংবা সৃষ্টিজগতের মধ্যে আল্লাহর উপমা, মিরাকলস এমন সূক্ষ্মভাবে তুলে আনবে, যা সকলকেই হতবাক করবে। সকলেই অবচেতনভাবেই আল্লাহর সৃষ্টির বিস্ময় নিয়ে চিন্তা ও গবেষণা করার অনুপ্রেরণা পাবে। আমরা আশা করি যে, এই বইটি বিশ্বাস এবং যুক্তির মধ্যে একটি সেতু হিসাবে কাজ করবে, কুরআনে উল্লেখিত ঐশ্বরিক নিদর্শনগুলোর গভীর উপলব্ধি বৃদ্ধি করবে এবং পাঠকদের অর্থপূর্ণ চিন্তায় জড়িত হতে অনুপ্রাণিত করবে। সর্বোপরি এই প্রকাশনাটি আপনার বুদ্ধিবৃত্তিক কৌতূহল জাগিয়ে তুলুক, কথোপকথনে উৎসাহিত করুক এবং আমাদের চারপাশের নিদর্শনগুলোর সাথে নতুন করে সংযোগ স্থাপন করক, আমিন।
কেন 'আফালা তাকিলুন' বইটি আপনার জন্য অপরিহার্য?
- ইবাদতে প্রাণ: প্রতিটি সেজদায় রবের 'কসমিক পাওয়ার' অনুভব করবেন; নামাজ আর যান্ত্রিক থাকবে না।
- লজিক্যাল ঈমান: অন্ধবিশ্বাস নয়, বরং বিজ্ঞান ও যুক্তির নিরিখে ঈমান হবে আরও সুদৃঢ়।
- নির্ভরতার ঠিকানা: টাকা বা ক্ষমতার মরীচিকা ছেড়ে মহাবিশ্বের আসল নিয়ন্ত্রকের ওপর নির্ভর করতে শিখবেন।
- গবেষক মন: কুরআন কেন "চিন্তা করতে" বলে তার জবাব মিলবে বিজ্ঞানের রোমাঞ্চকর অধ্যায়ে।
বইটি আপনার জীবনে যে পরিবর্তন আনবে:
- দুশ্চিন্তামুক্ত জীবন: পুরো গ্যালাক্সি যার নিয়ন্ত্রণে, আপনার সমস্যা সমাধান তাঁর জন্য কতটা সহজ এই উপলব্ধি আপনাকে শান্ত করবে।
- নতুন ভিশন: মহাকাশ থেকে শরীরের কোষ সবকিছুতেই স্রষ্টার জাদুকরী স্বাক্ষর খুঁজে পাবেন।
- প্রতিনিধিত্বের সাহস: নশ্বর মানুষের গোলামি ছেড়ে আল্লাহর প্রকৃত 'প্রতিনিধি' হিসেবে আত্মবিশ্বাসের সাথে বাঁচবেন।
- অস্তিত্বের মানে: সৃষ্টির রহস্য ডিকোড করার মাধ্যমে নিজের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবেন।
কিছু প্রশ্নের উত্তর:-
প্রশ্ন: এটি কি কেবল একটি সায়েন্সের বই?
উত্তর: একদমই না। এটি বিজ্ঞান, সাইকোলজি এবং কুরআনের এক অনন্য সমন্বয়। কুরআনে বিজ্ঞানের বিষয়গুলো উপস্থাপন বুঝানো হয়েছে
প্রশ্ন: আমি কি কঠিন সব বৈজ্ঞানিক পরিভাষা বুঝব? উত্তর: বইটির ভাষা অত্যন্ত সহজ এবং সাবলীল। জটিল বৈজ্ঞানিক তথ্যগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা যে কেউ সহজে বুঝতে পারবে এবং হৃদয়ে অনুভব করতে পারবে।
প্রশ্ন: আমি তো নিয়মিত কুরআন পড়ি, এই বইটিতে নতুন কী পাব?
উত্তর: এই বই আপনাকে শেখাবে কুরআন নিয়ে 'গবেষণা' করতে। কুরআনের আয়াতের ভেতরে লুকিয়ে থাকা গাণিতিক ও মহাজাগতিক মিরাকলগুলো আপনার চেনা তিলাওয়াতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
প্রশ্ন: বইটি কি আসলেই আমার ডিপ্রেশন কমাতে পারবে?
উত্তর: ডিপ্রেশন আসে অনিশ্চয়তা থেকে। যখন আপনি 'আফালা তাকিলুন' এর মাধ্যমে রবের ক্ষমতার পূর্ণ পরিচয় পাবেন, তখন আপনার অনিশ্চয়তা বদলে যাবে অটল নিশ্চয়তায়। আর এই নিশ্চয়তাই হলো প্রশান্তির চাবিকাঠি।
আপনি ছাড় পাচ্ছেন: Tk 200